

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে জান দেব, তবুও জুলাইকে হারতে দেব না। কোনো অপরাধ করে কেউ ছাড় পাবে না।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন।
জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ১১ দলীয় ঐক্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের চেতনাবিরোধী সরকারের যেকোনো কর্মকাণ্ডকে রুখে দেবে ১১ দলীয় ঐক্য জোট।
মন্তব্য করুন