মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব আবর্জনা দূর করতে চাই: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
জামায়াত আমির এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
expand
জামায়াত আমির এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank