শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামায়াতের একটাই পুঁজি, সেটি হলো দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। ‘জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি। তাই তারা চাইলে জান্নাত দিয়ে দিতে পারবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার পান্নাতলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, তবে আওয়ামী লীগ একটি বড় দল। তাদের অনেক ভোটার রয়েছে। তারা এখন কী করবে? তাদের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল। তাই নির্বাচনে তারা ধানের শীষে ভোট দেবে।

রাশেদ খান বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা, আপনারা ভোট চান মানুষের কাছে যান। কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তি করবেন না। এর মাধ্যমে জনগণ জামায়াতকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আপনারা রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করুন।’

নির্বাচনী গণসংযোগে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X