মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারদলীয় হয়েও জানমালের নিরাপত্তা নেই: হামলার শিকার এমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২:২২ এএম
হামলার শিকার হওয়ার পর এমপি মো. আয়নুল হকে। ছবি: সংগৃহীত
expand
হামলার শিকার হওয়ার পর এমপি মো. আয়নুল হকে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংসদ সদস্য শারীরিক ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই গাড়িতে বসে এক ভিডিও বার্তায় চরম ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করে তিনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে। হামলার সময় এমপিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর গাড়িতে বসে দেওয়া ভিডিও বার্তায় আয়নুল হক বলেন, ‘সরকারদলীয় এমপি হওয়ার পরও আমাদের জানমালের নিরাপত্তা নেই। আমি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছি। কিন্তু এনসিপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমার জানমালের নিরাপত্তা নেই। আমি দ্রুত এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জে উত্তেজনা দেখা দেয়। উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, হামলায় সংসদ সদস্য কোনো আঘাত পাননি। তবে তার ব্যবহৃত গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন