মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম (৫৬) তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে। তিনি সাইফুল মোড়ল গ্রুপের কর্মী ছিলেন।

এছাড়া সংঘর্ষে আহতদের মধ্যে হিজমুল্লাহ সোহেল রানার (৪০) অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নূর শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুলের অনুসারী গ্রুপ এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে সাইফুল গ্রুপের নূর আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এটি রাজনৈতিক সহিংসতা নয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ধান কাটা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup