

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বব্যাপী চলমান সংকট বিএনপি সরকারের ‘উন্নয়নপ্রচেষ্টা’ ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘ইরান যুদ্ধ সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।’
এসময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জানান, ১ মে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, মে দিবসকে সফল করতে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
মন্তব্য করুন