মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুরু, গুলশানে প্রার্থীদের ভিড় 

এনপিবি প্রাতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
গুলশানে প্রার্থীদের ভিড় 
expand
গুলশানে প্রার্থীদের ভিড় 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হয়।

দলীয় সূত্র জানায়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় ২০০ থেকে ২৫০ জন নারী নেত্রী মনোনয়ন বোর্ডের সামনে উপস্থিত হয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও গ্রহণযোগ্যতার বিষয় তুলে ধরছেন।

সাক্ষাৎকার কার্যক্রমে বিএনপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Iran VS New Zealand
55'
1 - 2
32' Ramin Rezaeian
7' Elijah Just
54' Elijah Just
World Cup