বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারা হেফাজতে মৃত বিএনপি নেতার স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম
ছবি- এনপিবি
expand
ছবি- এনপিবি

২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত রাজধানীর লালবাগ ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়া মাত্র প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়াত বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়াকে দেখতে যায় বিএনপি'র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু: আমান উল্লাহ।

তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং চিকিৎসা সহায়তা সহ পরিবারের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন