শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংরক্ষিত নারী আসন

প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
লোগো
expand
লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রথম দিনেই বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে মোট ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন