বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
শেরিং টোবগে ও তারেক রহমান এবং শুশিলা কার্কি
expand
শেরিং টোবগে ও তারেক রহমান এবং শুশিলা কার্কি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী শুশিলা কার্কি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম ‘এক্স’-এ তারা এ অভিনন্দন জানান।

‘এক্স’ বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে লেখেন, ‘নির্বাচনে জয়লাভের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে।

এই জোরালো জনসমর্থন বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভুটান এবং বাংলাদেশ–এর মধ্যে উষ্ণ বন্ধুত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছি।’

অপর এক অভিনন্দন বার্তায় শুশিলা কার্কি লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।

বিজয় অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃত্বদানকারী তারেক রহমানকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup