

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর ঢাকা- ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। প্রতিপক্ষ দলের জনসমর্থন নেই উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কীভাবে?
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘আমি যেটা বললাম, ওরা ইঞ্জিনিয়ারিং করেছে। এটা খুব ভয়ংকর। কারণ, এদের কোনো ভোট নেই। এত ভোট এখানে পেল কীভাবে? আমি সেই বিষয়টিই চিন্তা করে দেখলাম’।
তবে জয়ী হওয়ার সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মির্জা আব্বাস বলেন, ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।
রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমার ভালো লাগছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি।
এ সময় নির্বাচনে ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, তা ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে। এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি।
মন্তব্য করুন

