শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
expand
আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত দুই সহোদর প্রার্থী বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়লাভ করেন।

টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু মোট ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ৬৪ দশমিক ৫৬ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।

অন্যদিকে, টাঙ্গাইল-৫ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ৮২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনে মোট ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৮৮ হাজার ৮০ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৪০১টি ভোট। শতকরা হিসাবে এ আসনে মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X