শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ
expand
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের শতকরা হার ৫৯ দশমিক ৪৪ এবং গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ।

হ্যা ভোটে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ টি এবং না ভোটে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।

এসময় ইসি সচিব ২৯৯ আসনের মাঝে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করেন।

যেখানে- বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮, এনসিপি ৬টি, খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন , বিজেপিসহ গনসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৭টি আসনে।

এদিকে, আদালতে নির্দেশে স্থগিত রাখা হয়েছে চট্রগ্রাম-২ এবং চট্রগ্রাম ৪ আসনের ফলাফল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X