শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা নিয়ে যা জানালেন ইসি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ এএম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী।। ফাইল ছবি
expand
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী।। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ কথা জানান। তিনি বলেন, আজ অথবা আগামীকালের মধ্যেই গেজেট প্রকাশ করা হতে পারে।

এদিকে আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণানার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ হলেই ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এতে প্রায় ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।

ফলাফল ঘোষণার পর থেকেই আসনটি ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

নির্বাচনের রাতেই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা ৮ আসনের ভোট পুনরায় গণনার দাবি জানান। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, বিদ্যমান বিধান অনুযায়ী এ ধরনের পুনর্গণনার সুযোগ নেই।

কমিশনের ভাষ্য, গেজেট প্রকাশের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X