

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না।’
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় বরিশালের সদর রোডের আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না।
এসময় তিনি বলেন, জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না। জামায়াত ও এনসিপি এক মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’ তিনি আরও বলেন, সরকারের ১০০ দিনের ভালো কোনো কাজ হয়নি। এর মধ্যে ৬০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুদ্রাস্ফীতি ছিল, মঙ্গলবার মাত্র ৯ ভাগ। দেশকে একটা জটিল ভূ-রাজনৈতিক জটে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশ চালিয়ে সরকার মানুষকে সন্তুষ্ট করতে পারবে না।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, এর একটা রাজনৈতিক সমাধান লাগবে। জাতীয় পার্টি ছাড়া সংবিধান সংশোধন হয়নি, হবেও না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশিদিন চলতে পারবে না।
