শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বরে গণহত্যার বিচারে গণশুনানি কমিশন গঠনের আহ্বান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:৩২ পিএম
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
expand
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে গণশুনানি কমিশনগঠনের আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলার শহীদগাঁথা ও ৫ মে গণহত্যার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

৫ মে’র গণহত্যার বিচারের প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দাঁড়ি-টুপি দেখিয়ে গত ১৭ বছর ধরে যে জঙ্গি নাটক চালানো হয়েছে, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। এখন নতুনভাবে সেই পুরোনো ব্যর্থ সিনেমা আবার দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা কখনোই সফল হবে না।

শাপলা চত্বরের সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশন যেখানে শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হিমশিম খায়, সেখানে ৫ মে’র রাতে শহীদদের রক্ত ও লক্ষ লক্ষ জুতা এক ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, সেই সময় গণহত্যায় অংশ নেওয়া পুলিশ, বিজিবি, র‍্যাব ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছে।

শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মামনুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কমিশনের সাবেক চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম, জামায়েত ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন