মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় এ বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার প্রতিবাদে রাত ৯টায় টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন