

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে তারা এই বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে তাদের এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠক থেকে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিশেষ কর্মসূচি আসতে পারে।
বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তসমূহ এবং জোটের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন