বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী শিক্ষকদের গ্রেড পরিবর্তন নিয়ে যা বললেন গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
expand
গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড পরিবর্তনের দাবি প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি মনে করেন, সহকারী শিক্ষকদের একবারে ১৩তম থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই। একই সঙ্গে, তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।

শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে একটি মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার তার মন্তব্যে শিক্ষকদের বেতন কাঠামো এবং পদোন্নতি সংক্রান্ত আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘বেশিরভাগ শিক্ষক মনে করেন দশম গ্রেডের এই দাবি যৌক্তিক নয়।

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, এটি সম্ভব নয়। একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তারা যেন ১১তম গ্রেড পেতে পারেন সেজন্য আমরা কাজ করছি। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।’

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে সরকারের নীতি শতভাগ না দিয়ে ৮০ পার্সেন্ট দেওয়া, ২০ পার্সেন্ট নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে।’

এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup