

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (১৩ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক, দুই দেশের ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় করেন তাঁরা।
সৌজন্য সাক্ষাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমঝোতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

