শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
expand

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘চাকরির ভাইভাতে বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই বর্তমান সরকারের। আর প্রচলিত নিয়ম অনুযায়ী মেধাকে মূল্যায়ন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শুধু চাকরি বা পুঁথিগত বিদ্যা সবকিছু নয়। দেশকে কিছু দেওয়ার জন্য কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে।

তিনি বলেন, একটি শ্রেণি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

এ সময় পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে উল্লেখ কতে মন্ত্রী বলেন, ‘এ প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank