রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজিজ আহমেদের সম্পদ অনুসন্ধানে তদারককারী কর্মকর্তা নিয়োগ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও এ সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম গতিশীল করতে তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুদকের উপপরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই এবং এ-সংক্রান্ত অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিচালককে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও বিধি অনুযায়ী সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, আজিজ আহমেদের দাখিল করা মূল পূরণকৃত সম্পদ বিবরণী রয়েছে ২৩ পাতা। এছাড়া অপূরণকৃত মূল সম্পদ বিবরণী রয়েছে আরও ৩ পাতা। ফরওয়ার্ডিং চিঠিসহ এ-সংক্রান্ত মোট ৩১ পাতার নথিপত্র বর্তমানে যাচাই-বাছাই ও বিস্তারিত অনুসন্ধানের প্রক্রিয়ায় রয়েছে।

অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি ও প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank