সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের জে-১০সিই ও অ্যাটাক হেলিকপ্টার কেনার পথে বাংলাদেশ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চীনের তৈরি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে এই যুদ্ধবিমানের ব্যবহারও বাংলাদেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

জাহিদ উর রহমান বলেন, যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক ব্যবহারের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই জে-১০ নিয়ে বাংলাদেশের আগ্রহ তৈরি হয়েছে। তার দাবি, ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ভারতীয় রাফালকে ভূপাতিত করেছিল এবং বিষয়টি এখন প্রতিষ্ঠিত।

তথ্য উপদেষ্টার ভাষ্য, রাফাল বিশ্বের অন্যতম আধুনিক সাড়ে ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিত। অন্যদিকে জে-১০ যুদ্ধক্ষেত্রে ভালো সক্ষমতা দেখিয়েছে। এ কারণে বাংলাদেশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

জাহিদ উর রহমান বলেন, রাফাল বা ইউরোফাইটার টাইফুনের মতো ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমান তুলনামূলক কম দামে পাওয়া যায়। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

জে-১০ যুদ্ধবিমান কেনার পাশাপাশি চীনের তৈরি অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ নিয়ে আলোচনার জন্য একটি কমিটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন