মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় টার্মিনাল নিয়ে অন্তর্বর্তী সরকারও কাজ করেনি: বিমানমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
expand
তৃতীয় টার্মিনাল নিয়ে অন্তর্বর্তী সরকারও কাজ করেনি: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেছেন, আগের সরকার প্রকল্পটিকে খারাপ অবস্থায় রেখে গেলেও পরবর্তী সময়েও কাজের গতি বাড়েনি। তবে বর্তমান সরকার আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দু'দিন ব্যাপী এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, “থার্ড টার্মিনাল নিয়ে বিগত সরকার খুব বাজে অবস্থায় রেখে গেছে এবং অন্তর্বর্তী সরকারও কোনো কাজ করেনি। আমরা চেষ্টা করছি এটি চালু করতে। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল ওপেন করার।”

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় বিমান ও পর্যটন সংশ্লিষ্ট প্রায় প্রতিটি খাতেই দুরাবস্থা ছিল। “কোথাও কোনো ফান্ড বা টাকা ছিল না। তৎকালীন সরকার আমাদের ওই অবস্থায় রেখে গেছে। আমরা সেই দুরাবস্থার অবসান ঘটানোর চেষ্টা করছি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে দেশ বেরিয়ে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতের উন্নয়নে কাজ করছেন।

বিমান খাতের সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া দেশে একটি ফ্লাইট একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাইলট হওয়ার জন্য যাতে কোটি কোটি টাকা ব্যয় করতে না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank