মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:২০ এএম
জাতীয় রাজস্ব সম্মেরনে প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: পিএমও
expand
জাতীয় রাজস্ব সম্মেরনে প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: পিএমও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এটি এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সম্মেলনে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সোমবার (১৭ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) এ এম নুরুল হক।

দায়িত্ব গ্রহণের পর এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম বৈঠক। ফলে সম্মেলনে রাজস্ব আদায় বাড়ানো, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং মাঠপর্যায়ে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank