

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুক্তচিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার অপরিসীম গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জাতীয় গ্রন্থ কেন্দ্রে সরকারী গণগ্রন্থাগারীকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে মাদক তুলে দিয়ে তাদেরকে অটোপাশ করার ব্যবস্থা কায়েম করে জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালানো হয়েছিলো যাতে করে অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা যায়।
তিনি মাদক পরিহার করে পাঠ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের উপর গুরত্বারোপ করেন। দেশব্যাপী সরকারী গ্রন্থাগারের পাশাপাশি কিভাবে আরো বেসরকারী গ্রন্থাগার নিবন্ধনের আওতায় আনা যায় সে ব্যাপারে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম। এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন মন্ত্রী।


