রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১৬ আগস্ট) সকালে সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে যাত্রা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফরকালে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সম্ভাব্য চলাচলের পথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকাতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank