

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গুলশান লেকের পরিবেশ উন্নয়ন ও রাজউকের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশান লেক এবং মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন এলাকায় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রাজউকের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও পরিদর্শন করেন।
এ সময় তিনি রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।
পরিদর্শনের অংশ হিসেবে মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবনেও যান প্রতিমন্ত্রী। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, "একটি পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"