শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজম্যান্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গাজীপুর ছাড়াও রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বাস্তব প্রশিক্ষণের জন্য তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর শিক্ষানবিশ এসব সহকারী পুলিশ সুপার বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

পদায়নকৃত সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank