সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই এ পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম এগোলে মাসের শেষ দিকেই ফল প্রকাশ করা হতে পারে।

রোববার (১৯ জুলাই) পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে ৫০তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সে অনুযায়ী নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের প্রস্তুতি চলছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ এপ্রিল শেষ হয়। আর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি। ওই পরীক্ষায় ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উত্তীর্ণ হন।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।

ক্যাডারভিত্তিক পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০টি পদ রয়েছে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং শিক্ষা ক্যাডারে ১৮৫টি পদে নিয়োগ দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন