

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান বলেছেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান এমন একটি অঞ্চলে যেখান প্রতিনিয়ত দুর্যোগ হানা দেয়। দুর্যোগকে মোকাবেলা করে এ দেশের মানুষ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নাম বিশ্বব্যাপি আলোচিত হচ্ছে।
রোববার (১৯ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সাথে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সচিব বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গ্রামীণ জনপদ ও মানুষের উন্নয়নে নিবিড়ভাবে কাজে করছে; এর মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষের কাজের সংস্থান হচ্ছে অন্যদিকে এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি গতিশীল হচ্ছে।
সাম্প্রতিক বন্যায় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য বিভাগীয় কমিশনারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সভায় বিভাগীয় কমিশনারগণ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।