

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের আকাশে রবিবার (২৪ আগস্ট) কোথাও ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে ২৫ আগস্ট পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। এর ধারাবাহিকতায় আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার, সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত সব তথ্য যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে রবিবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।
এছাড়া বৈঠকে চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে ১০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. খোরশেদ আলম খানসহ বিভিন্ন সরকারি দপ্তর, মাদরাসা ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
