

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায়ও বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান নিয়ে শাহবাগের দিকে এগোতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। কিন্তু তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়নি।
একদিনের আল্টিমেটাম দিয়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখারও দাবি জানান শিক্ষার্থীরা।
রাজধানীর পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে।