

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনের প্রতি মনোযোগী থাকে, তখন কোনো ধরনের ষড়যন্ত্রই কাজে আসে না।
শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে প্রস্তুতি চলছে পূর্ণোদ্যমে।
অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। “অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা প্রায় সব অবৈধ অস্ত্রই উদ্ধার করতে পারব বলে আশা করি।”
তিনি আরও বলেন, সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। শুধু নির্বাচনকে কেন্দ্র করেই নয়, ভবিষ্যতের জন্যও অবৈধ অস্ত্র প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগে মানুষ কথা বলতে পারত না, এখন ফেসবুকসহ নানা মাধ্যমে স্বাধীনভাবে মত দিচ্ছে।”
সবজির বাজার পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। সরকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি আলু কিনবে এবং নির্ধারিত দামে বাজারে ছাড়বে।
মন্তব্য করুন
