শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে ছাড় দেয়া হবেনা: শিক্ষা মন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের যেকোনো ধরনের গুজব ছড়ালে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার, ২৬ জুন দিনাজপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় রংপুর বিভাগের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় শিক্ষামন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনার কথা উল্লেখ করেন:

প্রশ্ন ফাঁস নিয়ে যারা অপপ্রচার বা বিরূপ মন্তব্য করবেন, পুলিশ তাদের তাৎক্ষণিক আটক করে আইনানুগ ব্যবস্থা নেবে।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে সাধারণ বিষয়ের পরীক্ষাগুলোতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

পর্যাপ্ত পরিদর্শকের অভাবে মাদ্রাসাগুলো সঠিকভাবে তদারকি করা যাচ্ছে না। তাই অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম বৃদ্ধির তাগিদ দেন তিনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে ফলাফলের সার্বিক চিত্র ও মতামত শোনেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন