শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৫১ এএম
সংগৃহীত
expand

উজানে অব্যাহত বৃষ্টিপাতের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি।

সোমবার (২৩ জুন() রাত ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। শনিবারও নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার বিকাল পর্যন্ত পানির প্রবাহ স্থিতিশীল থাকলেও সন্ধ্যার পর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে।

সন্ধ্যা ৬টায় নদীর পানি ২২ সেন্টিমিটার বেড়ে যায় এবং রাত ৯টায় আরও সাত সেন্টিমিটার বৃদ্ধি পায়। ফলে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিস্তার পানি ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে ভারতের উজান এলাকায় দোমোহনী পয়েন্টে পানি বিপৎসীমার নিচে থাকলেও মেখলিগঞ্জ পয়েন্টে তা বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ডালিয়া পয়েন্টে কমলা সংকেত জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিস্তার পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি পুনরায় তলিয়ে যেতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বৃদ্ধি পেলে ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল পর্যন্ত পানি কম থাকলেও সন্ধ্যার পর হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করে। কৃষকদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ গত কয়েক দিনে নদীর পানি ঢুকে অনেক ফসলি জমির ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank