বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:৪৭ পিএম আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কোনো সিদ্ধান্ত একতরফাভাবে না চাপিয়ে, সংশ্লিষ্ট সকল পক্ষের (অংশীজন) পরামর্শ ও মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য 'জাতীয় গণমাধ্যম কমিশন' গঠন করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকার নিজের থেকে কোনো কিছু চাপিয়ে দিতে চায় না।

আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালার স্বাগত বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বর্তমান সরকার আন্তরিকভাবে এই কমিশন গঠনের কাজ করছে। গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, গণমাধ্যম যেমন সরকারের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেবে, ঠিক তেমনি সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজগুলোও সমানভাবে তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন