শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশে পৌঁছেই ভিসা ইস্যুতে ইতিবাচক বার্তা দিলেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও মেলামেশা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে নিজের দায়িত্ব পালনে তিনি কাজ করবেন।

শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পর্যটন ভিসা চালুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের জনগণকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমাদের ১৪০ কোটি জনসংখ্যা আর এখানের ২০ কোটি যোগ করলে হয় ১৬০ কোটি। সুতরাং যা হবে একসঙ্গে হবে। আলাদাভাবে আমি কিছু ভাবছি না। দেখুন তো হেঁটে চলে এলাম। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলেমিশে ভিসার যা বললেন, আমার সব মাথায় আসে।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন