সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
expand
বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা

হঠাৎ বুকের ব্যথার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হলো রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সী শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

সোমবার (১ জুন) দুপুরে বুকে ব্যথা উঠলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে ডাক্তাররা তাকে সিসিইউতে পাঠান।

শিশু রামিসার বাবা বর্তমানে সিসিইউ-১ এ ভর্তি রয়েছেন বলে বাংলাভিশনকে নিশ্চিত করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান। তিনি জানান, বুকের ব্যথার কারণে তাকে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার হার্ট এটাকের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে রামিসার বাবার সিসিইউতে ভর্তির খবর পেয়ে তাৎক্ষণিক তাকে দেখতে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি রামিসার বাবার চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা (৩২) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশ দ্রুত গ্রেফতার করে। আলোচিত মামলাটির বিচারকাজ শুরু হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন