

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং সিটির লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৭ মে) বিকালের দিকে মার্কেটের ভেতরের শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে মরদেহ ঢেকে রাখে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। এর আগে ২০১৮ সালে ৭ম তলা থেকে পড়ে এক তরুণের মৃত্যুর ঘটনার ঘটে।
