

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি অত্যন্ত বেদনাবিধুর ও স্তম্ভিত। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
শনিবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি দেশবাসীর গভীর সহমর্মিতা রয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গেছেন।
গ্রামাঞ্চলে নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার ইতিবাচক হলেও সেগুলোকে নির্ধারিত কারিকুলাম ও নিয়মকানুনের আওতায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সম্প্রতি হামলার ঘটনায় থানায় মামলা নিতে বিলম্বের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমে দেখেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাননি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।