বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পানিসম্পদ মন্ত্রী  ‎

খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:১২ পিএম
বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
expand
বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবেলা করে কৃষি ও কৃষকের উন্নয়নের উপর গুরুত্বারোপ করছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে "ম্যানেফেস্টু টু অ্যাকশনঃচ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড" নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন ডায়ালগে বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন মেধাবীরা ছাত্র রাজনীতিতে আসলে যোগ্য নেতৃত্ব ও দেশের সুফল বয়ে আনতে পারবে। জাতীয় কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।

‎মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যো পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা ওাবপ এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

এসময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন