

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত দেড়েক লোহ ইউ-টসে।
সোমবার (১৮ মে) দুপুর ২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জের ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং আইরনাউটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইস এর আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
