রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:০৮ পিএম আপডেট : ১২ মে ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পশুর হাটে সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হট লাইনের ব্যবস্থা থাকবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানীর পশুরহাটের নিরাপত্তা প্রদানসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগের সাতদিন ও পরের ৭দিন মনিটারিং সেল করা হবে। সেখান থেকে সব কিছু মনিটারিং করা হবে। যেন নিরাপত্তা জোরদার ভালোভাবে করা যায়।

তিনি আরও বলেন, ইদের আগে শ্রমিকের বেতন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষদের সাথে আজ মিটিংয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup