

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াত নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকল রোগীর জন্য খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার এই হাসপাতালে ২৫০ জন রোগীর পরিবর্তে মাত্র ১০০ জন রোগীর জন্য খাবার সরবরাহ করা হচ্ছিল। অবশেষে এমপি নূরুল ইসলাম বুলবুলের প্রচেষ্টায় মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে ২৫০ জন রোগীর জন্য খাবার সরবরাহ শুরু হয়েছে।
এ সময় নূরুল ইসলাম বুলবুল নিজ হাতে রোগীদের মাঝে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগীর জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও খাবার সরবরাহ করা নাগরিক অধিকার।
তিনি আরও বলেন, “হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এতদিন এটি ১০০ শয্যার সুবিধা অনুযায়ী পরিচালিত হচ্ছিল। সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘবে এখন থেকে ২৫০ জন রোগীর জন্য প্রতিদিন তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি ২৫০ শয্যার হাসপাতালের সব সুযোগ-সুবিধাও পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।”
এমপি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। ভবিষ্যতে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সেবার মানোন্নয়নে আন্তরিক ভূমিকার জন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন
