

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০২ মে) রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ কথা জানায়।
এর আগে ৬ টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের এক কর্মী সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
সেখানে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মী সভা শেষ করে, প্রধানমন্ত্রী ওসমানি বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
মন্তব্য করুন
