মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ২ ইউনিট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম
বেবিচক কার্যালয়। ফাইল ছবি
expand
বেবিচক কার্যালয়। ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘বিকেল সোয়া ৫টায় আগুনের ঘটনা জানতে পারি। ঘটনা জানার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গেছে। প্রাথমিকভাবে বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।’

তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup