মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এখনই বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা বাস মালিক সমিতির

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সকল পরিবহন মালিকদেরকে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাস মালিক সমিতি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম এক বিবৃতিতে এসব কথা বলেন।

সাইফুল আলম বলেন, ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির মেইনটেইনেন্স খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহবান ও দাবি জানান এই পরিবহন নেতা।

এর আগে ১৯ এপ্রিল রবিবার রাতে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে। সেদিন ডিজেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানোর বৈঠক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

জানা যায়, বিআরটিএ এ বিষয়ে সোমবার প্রস্তাব দিলে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বৈঠক শেষে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। কিন্তু এখনো কোন সিদ্ধান্ত আসেনি মন্ত্রনালয় থেকে ভাড়া বৃদ্ধির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন