সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা হবে স্বস্তির, কোনো চাপের নয়: মাহদি আমিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন
expand
শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন

পরীক্ষা যেন কোনো চাপের মধ্যে না হয়—শিক্ষার্থীরা যাতে স্বস্তি ও আনন্দের সঙ্গে পরীক্ষা শেষ করতে পারে, সে বিষয়ে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন এ কথা বলেন।

সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহদি আমিন লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি আরও বলেন, এবার যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তারা বিগত সময়ে করোনা মহামারি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কারণে যথাযথভাবে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। মহামারি এবং ছাত্র-জনতার আন্দোলনে তাদের অনেক সময় ব্যয় হয়েছে।

তাই অভিভাবক হিসেবে আসন্ন এসএসসি পরীক্ষায় তাদের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি ও দায়িত্ববোধ রয়েছে। পরীক্ষা যেন কোনো চাপের মধ্যে না হয়, বরং তারা যেন স্বস্তি ও আনন্দের সঙ্গে তা সম্পন্ন করতে পারে—সে লক্ষ্যে আমরা শিক্ষামন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

কারিকুলাম এবং পাঠদান পদ্ধতি যেহেতু পূর্ববর্তী সরকারের নির্ধারিত, আর আমরা কেবল পরীক্ষা গ্রহণ করছি, তাই পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই চাপ অনুভব না করে—সে বিষয়ে আমরা সচেতনভাবে কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন