বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ।। ফাইল ছবি
expand
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ।। ফাইল ছবি

যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শ্রম বাজার খুলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

মাহদী আমিন বলেন, আমরা চাই স্বল্প খরচে, স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন। মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেটমুক্ত করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, তেমনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে জনশক্তি রফতানিতে সরকার আন্তরিক।

তিনি জানান, দুই দেশের শিক্ষা খাতে নতুন দ্বার উন্মুক্ত করতে মালয়েশিয়াও আগ্রহী। সেই সাথে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকার কাজ করছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়া সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup